২৭ ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৭ ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং তার পাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর পাশের এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর পাশের এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়াবিদদের মতে, আজও আবহাওয়া পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ‘সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলেও আমাদের দেশে খুব বেশি প্রভাব ফেলবে না। কুয়াচ্ছন্ন থাকায় শুক্রবারও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে পরশু থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে।’
তিনি আরও বলেন, ‘নিম্নচাপের প্রভাব শ্রীলঙ্কার দিকে পড়তে পারে। তবে স্বাভাবিক ঋতুচক্র অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।’
এদিকে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ১০ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed