কোম্পানীগঞ্জে এক রাতেই ১১টি গরু চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কলাবাড়ী গ্রামে ১১টি গরু চুরির ঘটনা ঘটছে। বুধবার (২১ ডিসেম্বর) রাতে এই চুরি ঘটনা ঘটে।
জানা যায়, রাতের আঁধারে মোখলেছুর রহমান ও মুহিবুররহমানেরগোয়ালঘর থেকে ১১টি গরু চুরি হয়ে যায়। এর মধ্যে মোখলেছুররহমানের ৬টি ও মুহিবুররহমানের ৫টি। রাত ২টার থেকে তিনটার সময়ে গরুগুলা চুরি হয় বলে জানিয়েছে তারা। তারা আরো জানায় পিকাপে করে হয় তো গাড়িগুলো নিয়েছে। কারণ রাতের এই সময়ে একটি পিকাপ বাড়ির সামনে দাড়ানো ছিল পরদিন তাদেরকে জানিয়েছেন প্রতিবেশীরা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী জানান, গরু চুরির খবর পেয়েছি। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। চুরির বিষয়ে আমরা অভিযান দিচ্ছি এবং অনেককে ধরেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ২৭ নৌকা ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭টি নৌকা ধ্বংস করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর)Read More
জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুবেল আহমদ (৩২) নামেRead More



Comments are Closed