কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ১৩ জন রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জের বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগিতায় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা ও রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক শমশেরনগর শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার রিপন মজুমদার, ইসলামি ব্যাংক শমশেরনগর উপ-শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, রেমিট্যান্স যোদ্ধা সৌদি প্রবাসী সালেহ আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান, শাব্বির এলাহী, নির্মল এস পলাশ প্রমুখ।
রেমিট্যান্স যোদ্ধা সালেহ আহমেদ বলেন, প্রবাস থেকে টাকা পাঠাতে কিছু সহজ নীতি নিলে ও প্রয়োজনে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং চালু করে শাখা বাড়াতে হবে। যাতে প্রবাসীরা সহজে সে সব শাখার মাধ্যমে বৈদেশিক মূদ্রা দেশে পাঠাতে পারে। তাহলে হোন্ডি ব্যবসা অনেকটা কমে যাবে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed