২৩ ডিসেম্বর সিলেটে বিক্ষোভ মিছিল করবে যুবদল
বৈশাখী নিউজ ডেস্ক: যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি মুহাম্মাদ নুরুল ইসলাম নয়নের মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদল ২৩ ডিসেম্বর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি মুহাম্মাদ নুরুল ইসলাম নয়নের মুক্তি ও জাতীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের কর্তৃক আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রী মাঠ থেকে বেলা ২টা ৩০মিনিটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী সদস্য (উপজেলা, পৌর ও ২৭টি ওয়ার্ড) নেতৃবৃন্দকে,যথা সময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed