Main Menu

মঙ্গলবার থেকে শাবিতে ১৪দিনের শীতকালীন ছুটি

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শীতকালীন ছুটি উপলক্ষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ১৪ দিনব্যাপী এই ছুটি চলবে ২ জানুয়ারি পর্যন্ত। তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।

সোমবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী জানান, ২০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ৩ জানুয়ারি থেকে পুনরায় ক্লাস-পরীক্ষা শুরু হবে। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। ১ জানুয়ারি থেকে যথারীতি দাপ্তরিক কার্যক্রম চলবে।

এদিকে শাবিপ্রবি’র প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান জানান, শীতকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।

Share





Related News

Comments are Closed