কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের টুকের বাজারে সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
নিহত রুবেল মিয়া (৩১) উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজার পুরান বালুচর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
জানা যায়, রোববার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টায় রুবেল মিয়ার ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুজন যাত্রীসহ টুকেরবাজার থেকে দয়ারবাজারে যাচ্ছিলেন। টুকেরবাজার টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারের সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উভয় মোটরসাইকেলের যাত্রীরা আহত হন। গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম ভূইয়া জানান, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়, দুটি মোটরসাইকেলে ৬ জন ছিলেন, হাবিবুর রহমান ও তছলিম গুরুতর আহত হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জাহাঙ্গীর, সুজন মিয়া ও ওলীউর রহমানকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। মৃত রুবেল মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed