প্রাথমিকে শীতকালীন ছুটি বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৫ ডিসেম্বর অধিদফতরের পরিচালক মনীষ চাকমার সই করা অফিস আদেশটি রবিবার (১৮ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে।
অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাসহ বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী, যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) ও শীতকালীন অবকাশের জন্য ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটির উল্লেখ রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম, বই বিতরণ উৎসবের প্রস্তুতি এবং ২০২২ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন ও ফলাফল প্রকাশের জন্য শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করা হলো। তবে যিশু খ্রিষ্টের জন্মদিনের (বড় দিন) ছুটি বহাল থাকবে।
Related News
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More



Comments are Closed