Main Menu

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে হাসান মার্কেট ব্যবসায়ীদের মতবিনিময়

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন এর সাথে মতবিনিময় ও সংবর্ধনা প্রদান করেছেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

১৮ ডিসেম্বর রোববার দুপুরে জেলা পরিষদে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী রইছ আলী, সহ সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল, মোঃ আক্তার হোসেন সুহেল, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, কোষাধ্যক্ষ হাজী বেলাল আহমদ, দপ্তর সম্পাদক মশিউর রহমান বাবু, সদস্য শরীফ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হোসেন কিমরান, সামসুল আলম সিদ্দিকী সাজ্জাদ, মাহবুব আলম, সিরাজুল ইসলাম, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ব্যবসায়ী আব্দুল মালিক প্রমুখ নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁনকে সংবর্ধনা প্রদান করেন।

মতবিনিময়কালে এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেন, ব্যবসায়ীদের কল্যাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। ব্যবসায়ী সমাজ দেশের অর্থনীতির হাতিয়ার হিসেবে যে ভূমিকা রাখছেন তা প্রশংসনীয়। তিনি বলেন, হাসান মার্কেটের ব্যবসায়ীদের পাশে অতীতেও ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

Share





Related News

Comments are Closed