Main Menu

দূর্নীতি মুক্তকরণ ফোরামের বিজয় র‌্যালি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

বৈশাখী নিউজ ডেস্ক: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, মহান ১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসের উজ্জ্বলতম দিন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নয় মাসের সশস্ত্র যুদ্ধ সম্পন্নের পর এই দিনে এ ভূখন্ডের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল। আমাদের পরে যাত্রা শুরু করে মালেয়েশিয়া, সিঙ্গাপুর বিশ্বের বহু দেশ উন্নয়ন ইমার্জিং টাইগারে পরিণত। স্বাধীনতার ৫১ বছর পরেও আমরা এখনও নিম্ন মধ্যবিত্তের তালিকার বহু পিছনের নম্বরে আছি। তার একমাত্র কারণ সীমাহীন লুটপাট ও দূর্নীতি। দুর্নীতিবাজদের কারণে দেশে কোটি কোটি শিক্ষিত যুবক আজ বেকার। সর্বক্ষেত্রে এক বিশৃঙ্খলা বিরাজ করছে। তিনি দুর্নীতি বিরোধী আন্দোলনকে জাতীয় মুক্তির সংগ্রাম আখ্যায়িত করে বলেন, সু-শাষণ ও ভিষণ- ৪১ বাস্তবায়ন করতে হলে শীর্ষ দূর্নীতিবাজরেদ বিরোদ্ধে আরো একটি মুক্তিযুদ্ধের খুবই দরকার।

মহান বিজয় দিবস উপলক্ষে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় জিন্দাবাজার পয়েন্টে জমায়েত হয়ে একটি বিজয় র‌্যালি ও চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে চৌহাট্টা পয়েন্টে এক গন আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও যুবনেতা ইমাম হোসেন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্ঠা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতোয়ালি ফলিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, সরোজ ভট্টাচার্য্য, সন্তুস দেব, ব্যাংকার বাহারুল ইসলাম চৌধুরী, শাহাজান আহমদ, দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সাবেক সভাপতি ও ফোরামের কেন্দ্রীয় সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ, যুব ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, আজিজুল হক কাজী, সাংবাদিক রুহুল আমিন তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক শহিদ আহমদ খান, দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের সভাপতি এম কামাল আহমদ, মহিলা নেত্রী রুনা বেগম, কবি আব্দুল মুকিত, শাহিদুর রহমান জুনু প্রমুখ। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed