সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবসে এসএমইউজে’র আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ১৪ নভেম্বর) সকালে নগরীর দরগা মহল্লাস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায় বুদ্ধিজীবী হত্যাকান্ড। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল, তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে, সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।
বক্তারা আরো বলেন, একাত্তরে ৩০ লাখ শহীদের মধ্যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তারা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে। তাদের আত্বত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে বিশ্বের দরবার মাথা উঁচু করে দাড়িয়ে আছি।
অন্যানের মধ্যে আলোচনায় অংশ নেন- সংগঠনের সহসভাপতি আব্দুল কাদের তাপাদার, সদস্য আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম, শাহজাহান সেলিম বুলবুল, কবির আহমদ, এস এ শফি, শাব্বির আহমদ ও আবিদুর রহমান।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আফতাব উদ্দিন, নুরুল ইসলাম, এনামুল ইসলাম, শাহনেওয়াজ তালুকদার, করিম মিয়া, মোহাম্মদ ঈশা তালুকদার, হাফিজুল হক প্রমূখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন। বিজ্ঞপ্তি
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed