নারায়ণগঞ্জের কিশোর সিলেটে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মনির হোসেন নামের নারায়ণগঞ্জের এক কিশোর সিলেটে উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ ওই কিশোরকে তার মায়ের হাতে হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা গেছে- নারায়ণগঞ্জের বন্দর থানার শাহী মসজিদ এলাকার বাসিন্দা মনির হোসেন নামের ওই কিশোর বন্ধুদের সঙ্গে সিলেট বেড়াতে এসেছিলো। কিন্তু বৃহস্পতিবার দিনে তাকে ফেলে রেখে বন্ধুরা নারায়ণগঞ্জ ফিরে যায়। পরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মনির হোসেনকে একা ঘুরোঘুরি করতে দেখে স্থানীয় কয়েকজন তাকে দক্ষিণ সুরমার পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ির ঠিকানা নিয়ে নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই মনির হোসেনের মা’সহ পরিবারের কয়েকজন সদস্য সিলেট আসেন। পরে তাকে মায়ের হাতে হস্তান্তার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed