Main Menu

কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মোসাহীদ আলির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, সহ সভাপতি আব্দুল হান্নান চিনু, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর আলম ভূঁইয়া, প্রভাষক শাহজাহান মানিক, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ।

এছাড়াও সরকারি কর্মকর্তা, সাংবাদিক’সহ বিভিন্ন এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed