Main Menu

আল্লামা ফুলতলী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল ১৫ জানুয়ারী

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ১৫ তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১৫ জানুয়ারি, ২০২৩ রবিবার, জকিগঞ্জস্থ ফুলতলী ছাহেব বাড়িতে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত অনুষ্ঠিতব্য মাহফিলে সমবেতদের উদ্দেশ্যে তা’লীম ও তরবিয়ত প্রদান করবেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। এছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত আলেম-উলামা, পীর মাশায়িখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদগণ মাহফিলে বয়ান পেশ করবেন।

Manual8 Ad Code

উক্ত ঈসালে সাওয়াব মাহফিল সফল করার লক্ষ্যে মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা শুক্রবার (৯ ডিসেম্বর) বাদ জুমুআ সিলেট নগরের সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঈসালে সাওয়াব মাহফিল সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য ছাহেবজাদা বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র স্থায়ী কমিটির সদস্য আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী ও হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।

আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজমুল হুদা খানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা এম.এ রকিব, দারুল হাদীস লতিফিয়া লন্ডন এর সাবেক প্রিন্সিপাল মাওলানা ইলিয়াস হোসাইন, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, রাখালগঞ্জ সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হবিবুর রহমান, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার মাওলানা গুফরান আহমদ চৌধুরী, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবূ জাফর মুহাম্মদ নুমান, অর্থ সম্পাদক মাওলানা আবূ ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, পাঠাগার সম্পাদক নজীর আহমদ হেলাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা বেলাল আহমদ, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, মাসিক পরওয়ানার সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি সুলতান আহমদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন, সাবেক সহ সভাপতি মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন, লতিফিয়া কারী সোসাইটি মাধবপুর উপজেলা সভাপতি মাওলানা কাজী আলাউদ্দিন আহমদ, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য ছাতক জালালিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, বিশ্বনাথ আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, লালাবাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, মাওলানা আজিজুর রহমান ধনপুরী, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াহাব, সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রেদ্বাউল করীম, মাওলানা ছাদিকুর রহমান শিবলী, মাওলানা জইন উদ্দিন, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর অফিস প্রধান মাওলানা জিল্লুর রহমান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীর সহ সাধারণ সম্পাদক ওসমান গণি, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদওয়ানুল হক শিমুল।

Manual2 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা সহ-সভাপতি হাফিয তরিকুল ইসলাম তোফা, সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, হবিগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা কাজী হাসান আলী, মৌলভীবাজার জেলা সহ সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, সুনামগন্জ জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান শাহেদ, দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, কাতার আল ইসলাহ’র সাধারণ সম্পাদক আজিজুর রহমান লাকী, তালামীযে ইসলামিয়ার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আল জামিল, সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা এনাম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় অফিস সম্পাদক হোসাইন আহমদ বাবু, তালামীযে ইসলামিয়ার প্রাইভেট ইউনিভার্সিটি জোন সভাপতি সুলাইমান আহমদ চৌধুরী, মহানগর সভাপতি এসএম মনোয়ার হোসেন, সহ সভাপতি মারুফ আহমদ, আতিকুর রহমান সাকের, সাধারণ সম্পাদক কাওসার হামিদ সাজু, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেল, সিলেট পশ্চিম জেলা সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদ, সুনামগঞ্জ জেলা সাধারণ আবূ হেনা ইয়াসিন, লতিফিয়া কারী সোসাইটি সিলেট মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ কুতবুল আলম, বিশ্বনাথ উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মনির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ তৌরিছ আলী, বড়লেখা উপজেলা সেক্রেটারি মাওলানা আমানুর রহমান, বাহুবল উপজেলা সাধারণ সম্পাদক কারী মহিউদ্দিন, কারী আবুল বাশার, কারী খালেদ মিয়া, মাস্টার নাজিম উদ্দিন, মাওলানা মোদ্দাচ্ছির আলী প্রমুখ।

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code