নাশকতা মামলা, হাজিরা দিলেন ফখরুলসহ পাঁচ নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগ থানায় নাশকতার দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতা।
হাজিরা দেওয়া অন্য আসামিরা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন তারা।
বিষয়টি নিশ্চিত করে মির্জা ফখরুল ইসলামের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে নাশকতার অভিযোগে মামলা দুটি করা হয়েছিল। ওই মামলাগুলোতে হাজিরা দিতে আদালতে এসেছেন মির্জা ফখরুলসহ পাঁচ নেতা। মামলা দুটির তদন্ত এখনো চলছে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed