সিলেটে বাস থেকে শটগানের ১০৫টি গুলি উদ্ধার, আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে সিলেট গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শটগানের ১০৫টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গুলিগুলো একটি থলের মধ্যে আলাদা দুটি বক্সে রাখা ছিল।
বুধবার (৭ ডিসেম্বর) বেলা একটার দিকে সিলেট শহরতলির বটেশ্বর এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ব্যাগটি জব্দ করা হয়। এ ঘটনায় বাসের চালক, সহকারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেলা একটার দিকে সিলেট শহরতলির বটেশ্বর এলাকায় একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালায় শাহপরান থানার পুলিশ। এ সময় বাসের মালামাল রাখার বাক্সে একটি ব্যাগের ভেতর থেকে দুটি বাক্সে শটগানের ১০৫টি গুলি উদ্ধার করা হয়। তবে ব্যাগটির মালিককে খুঁজে পাওয়া যায়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক, সহকারী, যাত্রীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, গুলিগুলোর মোড়কে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আছে। উদ্ধার গুলিগুলো শটগানে ব্যবহার করা হয়। তবে মালিককে পাওয়া যায়নি। পুলিশ মালিককে চিহ্নিত করতে তদন্তের পাশাপাশি সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আনিসুর রহমান আরও বলেন, গুলিগুলো কেন আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং মালিক কে, সেটা খুঁজতে বিস্তারিত তদন্ত করছে পুলিশ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed