ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও মেরিটাইম সংস্থার অংশগ্রহণে চার দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ আইএফআর-২০২২ শুরু হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী আইএফআরের আয়োজন করছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, সৌদি আরব, ভারত, চীন, কোরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, নেদারল্যান্ডস এবং স্বাগতিক বাংলাদেশসহ অনেক দেশের অংশগ্রহণে এটি হবে দেশের প্রথম আইএফআর।
আইএফআর ২০২২ হতে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বের নৌ বাহিনীদের তাদের সক্ষমতা, নৌ-কূটনীতি, সদিচ্ছা ও সহযোগিতা প্রদর্শনের একটি আদর্শ প্ল্যাটফর্ম।
নৌ বাহিনী সদর দপ্তর আশা করছে যে,আন্তর্জাতিক ফ্লিট রিভিউ বাংলাদেশ ও বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি দারুণ সুযোগ। বিশেষকরে বাংলাদেশী জলসীমানায় আন্তর্জাতিক নৌ বাহিনীর সাথে যোগাযোগ,পর্যটন প্রচারণা ও উপকূলীয় অঞ্চলে অবকাঠামো উন্নয়নের জন্য একটি সুযোগ।
ইভেন্টের বিস্তৃত কর্মসূচীর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের পর বিচ প্যারেড, সমুদ্রে বিশেষ বাহিনীর কার্যক্রমের অংশ এবং ফ্লিট রিভিউ।
এছাড়াও বাংলাদেশের বৈচিত্রময় সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাদ্য উৎসবের আয়োজন করা হয়। যা আইএফআর এ অংশগ্রহণকারী বিদেশী রাষ্ট্রের সদস্যরাও উপভোগ করেন।-বাসস
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed