সুনামগঞ্জে ১২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে আসা জব্দকৃত নিষিদ্ধ ভারতীয় মদ, বিয়ার, নাসির উদ্দিন বিড়ি, ইয়াবা, তামাক পাতা, গাঁজা ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার ৪ (ডিসেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ-২৮ বিজিবির উদ্যোগে এসব মাদকদ্রব্য ধ্বংসক করা হয়। এসব মাদকদ্রব্যের মূল্য ১২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
মাদকদ্রব্য ধ্বংসের সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান (এমপি) ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক রিজিয়ন কমান্ডার কর্ণেল জি এইচ এম সেলিম হাসান, উপ মহাপরিচালক সেক্টর কমান্ডার (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমান প্রমুখ সহ সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, জেলা পুলিশ সুপার, সুনামগঞ্জ সহকারী পরিচালক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ সহকারী কমিশনার, জেলা শুল্ক কার্যালয়-এর পরিচালকসহ সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed