ফ্রান্স স্বেচ্ছাসেবকদলের নেতা জুনেদের পিতার ইন্তেকালে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার জুনেদের পিতা অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা আব্দুল বাসিত বাবুল মিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শনিবার এক শোক বার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ মরহুম আব্দুল বাসিত বাবুল মিয়ার আত্বার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারে পরিজনের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন মরহুম আব্দুল বাসিত বাবুল মিয়া ছিলেন একজন ন্যায় পরায়ণ, ধর্মভীরু, সমাজহিতৈষী ব্যক্তিত্ব। তার মৃত্যুতে এলাকাবাসী একজন ভালো মানুষকে হারালো।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed