কমলগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-বার্ষিক সভা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি- বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
কমলগঞ্জ উপজেলা পুষ্টি প্রকল্পের নিউট্রেশন কর্মকর্তা এবিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভুইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, এনজিও প্রতিনিধি নূরে আলম সিদ্দিক, সাংবাদিক মুজিবুর রহমান, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক প্রভাষক শাহজাহান মানিক প্রমুুখ।
উপজেলা পুষ্টি প্রকল্পের নিউট্রেশন কর্মকর্তা এবিএম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘টানা ৩ বছর ধরে কমলগঞ্জে এ প্রকল্প কাজ করছিল। আগামী ডিসেম্বর মাসে কমলগঞ্জে এ প্রকল্পের কাজ শেষ হবে। এ উপলক্ষে মঙ্গলবার ছিল শেষ সভা। পরবর্তীতে সরকারিভাবে এ প্রকল্প পরিচালনায় দায়িত্ব পেলে আবারও তারা মাঠ কাজ করবে।’
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed