গোয়াইনঘাটে এসএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় সিলেটের গোয়াইনঘাটের এক ছাত্রী আত্মহত্যা করেছে। সে গোয়াইনঘাট উপজেলার বীরমঙ্গল উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ নভেম্বর) এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুল আজিজের মেয়ে ফাহিমা বেগম এবছর বীরমঙ্গল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
আজ দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সে গনিতে অকৃতকার্য হয়। গনিত ছাড়া বাকি সকল বিষয়ে জিপিএ এ এবং এ মাইনাস লাভ করে। ফহিমা বেগম গনিতে অকৃতকার্য হওয়ায় তার বসতঘরের তীরের সাথে গরুর রশি দিয়ে গলায় ফাঁস দেয়। এদিকে আজ সকালে ফাহিমার মা ও বাবা মামার বাড়িতে বেড়াতে যান।
বিকেলে বাড়িতে এসে দরজা লাগানো দেখে ঘরে প্রবেশ করে ফাহিমার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত ওমর ফারুক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ফাহিমার লাশ ময়নাতদন্তের জন্য সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed