স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসিতে শতভাগ পাশ
বৈশাখী নিউজ ডেস্ক: স্কলার্সহোম মেজরটিলা কলেজ থেকে ২০২২ শিক্ষাবর্ষে ৬৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৩ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করেছে। গত বছরের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষায় অনবদ্য ফলাফল করায় ছাত্রছাত্রী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত। রেজাল্ট প্রকাশের সাথে সাথেই কলেজে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ ভাগাভাগি করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
যাত্রালগ্ন থেকেই স্কলার্সহোম মেজরটিলা কলেজ বৃহত্তর সিলেটের শিক্ষায় সাড়া জাগিয়েছে। অসাধারণ ফলাফল, কো-কারিকুলার অ্যাকটিভিটিস, নিয়মানুবর্তিতা ও শৃঙখলাবোধে স্কলার্সহোম এক রোল মডেল বিদ্যাপীঠ। সুদক্ষ অধ্যক্ষ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, আন্তরিক পরিচালনা পর্ষদসহ সবাই শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সমৃদ্ধ ভিত্তি ও বিশ্বায়নের পৃথিবীতে যুগোপযোগী করে গড়ে তুলতে বদ্ধ পরিকর। প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শ্রেণিকক্ষ, সমৃদ্ধ পাঠাগার, উন্নত ল্যাব, আবাসিক ব্যবস্থাসহ সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান। দৃষ্টিনন্দন এ ক্যাম্পাস আপনার সন্তানের জন্য একটি আদর্শ বিদ্যা শিক্ষা প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed