Main Menu

বদরুজ্জামান সেলিমের মুক্তি দাবি স্বেচ্ছাসেবক দলের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি বদরুজ্জামান সেলিমের অবিলম্বে মুক্তি দাবি করেছেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

রোববার রাতে এক বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান ক্ষোভ প্রকাশ করে বলেন ৩০ ডিসেম্বরের নিশিরাতের ভোটের আগে দায়েরকৃত ভুয়া ও মিথ্যা মামলায় আজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে বদরুজ্জামান সেলিমের মতো সিনিয়র রাজনীতিবিদকে জামিন না দিয়ে জেলে প্রেরণ প্রমান করে এক অদ্ভুত শাসন ব্যবস্থায় বসবাস করছি আমরা।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের মুক্তি দাবি করেন। অন্যতায় রাজপথের আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ও বদরুজ্জামান সেলিমের মুক্তির দাবি আদায় করা হবে।

Share





Related News

Comments are Closed