বরইকান্দির বিশিষ্ট মুরব্বী, ব্যবসায়ী দুদু মিয়া’র ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দির বিশিষ্ট মুরব্বী, ১নং রোড নিবাসী, মিস্ত্রি জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ ও আহবায়ক, সিলেট হকার্স মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী হাজী দুদু মিয়া ২৬ নভেম্বর শনিবার সকাল ৮ টায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে হাজী দুদু মিয়ার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুম দুদু মিয়া বৃহত্তর সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমানে যুক্তরাজ্য বিএনপি নেতা সাব্বির আহমদ ছোটনের বড় ভাই ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহবায়ক, ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা দিলোয়ার হোসেন রানার পিতা।
মরহুমের জানাযার নামাজ শনিবার রাত ৮টায় বরইকান্দি মিস্ত্রি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed