আইডিইবি সিলেট জেলা শাখার কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার ২০২৩-২৫ টার্মের নির্বাচন সম্পন্ন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্র্বাচিত হন মাহমুদুর রশীদ মসরুর ও সাধারণ সম্পাদক পদে রফিক উদ্দিন আহমেদ।
জেলা শাখার নির্বাচনে বিনাদ্বন্দ্বিতায় ২৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অপর নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো: নূরুল হুদা চৌধুরী, মো: আব্দুস ছোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মো: মঈনুল ইসলাম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো: জামাল উদ্দিন, চাকুরী বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন আকন্দ, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মো: মছনুল আলম, জনসংযোগ ও প্রচার সম্পাদক মো: মাহবুবুর রহমান জাকারিয়া, সহ-জনসংযোগ ও প্রচার সম্পাদক মো: নাঈম আল মামুন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো: জাবেদ আহমদ, সমাজকল্যান সম্পাদক মনিরুজ্জামান মনির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: উজ্জল বখত, তথ্য ও গবেষনা সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক শাহানারা সুলতানা তানিয়া, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মো: জসীম উদ্দিন, কাউন্সিলর মো: আবদুর রহিম, মো: আতিকুর রহমান, সালাহ উদ্দিন আহাম্মদ, মো: রুহুল আলম, মো: আব্দুল আহাদ, মো: আমিরুল ইসলাম, মো: সাইদুর রহমান, উজ্জল কুমার দে, মো: আসাদুজ্জামান, মো: সাদিকুল ইসলাম।
উল্লেখ্য, ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য আইডিইবি সিলেট জেলা শাখার নির্বাচন ২০২৩-২৫ এ আর কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আইডিইবি সিলেট জেলা শাখার নির্বাচন ২০২৩-২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রশান্ত কুমার চৌধুরী উপরোল্লেখিত বিজয়ীদের নাম ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার শান্তনু চৌধুরী এবং মোঃ রুহিন জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed