Main Menu

আখালিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আখালিয়া বড়গুল এলাকার হযরত শাহ ওলিউল্লাহ (রহ.) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদরাসার এতিম শিক্ষার্থীদের হাতে শীতের গরম জামা, ঘুমের জন্য কম্বল ও বিছানা এবং নামাজের কার্পেটসহ উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে আজহারের বন্ধু ও প্রবাসী ভাই বোনের সার্বিক সহযোগিতায় এসব শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।

মাদ্রাসার মুহতামিম আলহাজ হাফিজ মাওলানা রইছ উদ্দিন এর সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার এর পরিচালনায় বিতরণ কালে বক্তব্য রাখেন, মাওলানা মুজ্জাম্মিল হোসাইন, মুফতী মাওলানা ফয়জুল হক জালালাবাদী, মাওলানা আসলাম রহমানী, মাওলানা জহুরুল হক, মাওলানা মিজানুর রহমান, মুফতী আব্দুল কাদির মাসুম, মাওলানা জাহেদ আহমদ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আবু সালেহ, হাফিজ সাইফুল্লাহ খালেদ, হাফিজ ফয়জুল ইসলাম আকিব।

এসময় উপস্থিত ছিলেন, সৈয়দ জামিল, মুহাম্মদ আজহার, সোয়েব আহমেদ,পলাশ, মাহিন, মামুন, শুভ ,নিশাত, মারজান, আহমেদ রাহিম, নয়ন, মারজান, সামাদ, শামিম, আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

Share





Related News

Comments are Closed