হবিগঞ্জে মাদক বিক্রেতাদের সাথে দেখা করতে এসে ভারতীয় যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বড়জালা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে অরুণ সরকার (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। অরুণ মাধবপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত সোয়া ১০টায় পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। অরুণ ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার বিজয়নগর উপজেলার সুনীল সরকারের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অরুণ সরকার প্রায়ই অবৈধভাবে বাংলাদেশে আসতেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলেও তিনি বড়জালা সীমান্তে কাটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
তিনি আরও জানান, অরুণের নামে বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি আইন, ১৯৫২ এর ৪ ধারায় মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ মামলার বাদী মাধবপুরের কাশিনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন জানান, বাংলাদেশের মাদকবিক্রেতাদের সঙ্গে অরুণের যোগাযোগ রয়েছে। বৃহস্পতিবারও তিনি মাদক ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed