বানিয়াচংয়ে ১১২ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত তারাসই গ্রামের নেজামত মিয়ার পুত্র মো. রাজন মিয়া (৩১) ও মৃত কাছম আলীর পুত্র আফরোজ মিয়া (৪৫)।
মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি’র নির্দেশে এসআই সন্তোষ চৌধুরী এবং এসআই মাহামুদুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্র জানায়, উপজেলার তারাসই গ্রামে আসামির নিজ বসত ঘরের পূর্বে বাংলাঘরের সামনে থেকে দেহ তল্লাশী করে রাজন মিয়ার পরিহিত প্যান্টের পকেট থেকে ১১২পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed