জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত
জৈন্তাপুর সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর আসামপাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত অপর ১জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের শ্রীপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো গোয়াইনঘাট উপজেলার চৈলাখেল জাফলং বস্তির ব্যবসায়ী আব্দুল আহাদের পুত্র এবং জাফলং আমীর মিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র সাকরান হাসান (১৫) এবং একই এলাকার প্রবাসী আকবর আলীর পুত্র একই স্কুলের ৯ম শ্রেনীর ছাত্র মো: শাহীন আহমদ (১৫)।
এঘটনায় গুরুতর আহত হয়েছে জৈন্তাপুর নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামের নবু মিয়ার পুত্র মামুন আহমদ (২০)।
জানা গেছে, নিহত মোটর সাইকেল আরোহী ২ স্কুল ছাত্র জাফলং থেকে জৈন্তাপুরে আসার পথে এবং অপর আহত যুবক মোটর সাইকেল আরোহী জৈন্তাপুর থেকে জাফলং যাওয়ার পথে আসামপাড়ায় একটি ট্রাক কে অভার ট্রেকিং করতে গিয়ে দুটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী ৩জন দূর্ঘটনা কবলিত হয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওসমানীতে যাওয়ার পর মো: শাহীন আহমদ মারা যান। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে সাকরান হাসানও মারা যান।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ জানান, জৈন্তাপুরে শ্রীপুর আসামপাড়া এলাকায় একটি ট্রাক গাড়ি কে ওভারটেকিং করতে গিয়ে এই দূর্ঘটনা ঘটেছে। মোটর সাইকেল দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed