গোলাপগঞ্জে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। হোসাইন আহমদ (১৪) নামের ওই কিশোর উপজেলার বাদেপাশা ইউনিয়নের কালাইম গ্রামের দারা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিজের বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি হোসাইন মানসিক ভারসাম্যহীন ছিল।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে হোসাইন আহমদ পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে ঝুলে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা পুলিশকে অবগত করলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
গোলাপগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed