ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে দেশটির উত্তরাঞ্চলীয় শহর সুলাইমানিয়ার একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৮ নভেম্বর) দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের পর ওই আবাসিক এলাকায় আগুন লেগে যায়। আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও অন্তত পাঁচটি গাড়ি ভস্মীভূত হয়। টানা ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানিয়েছে, সুলাইমানিয়ার ওই আবাসিক এলাকার একটি বাড়ির ছাদে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে অন্তত তিনটি বাড়ি ধ্বংস হয়ে যায়।
এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবু বাকের।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed