কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ২০২২-২৪ সেশনের জন্য নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে দৈনিক মানবজমিন ও উত্তরপূর্ব পত্রিকার প্রতিনিধি শাব্বির আহমদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সিলেটের ডাক ও আজকের পত্রিকার প্রতিনিধি আবিদুর রহমানকে পুনরায় মনোনীত করা হয়েছে।
সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক সবুজ সিলেট ও খোলা কাগজের আব্দুল আলীম, সহ সভাপতি সোনালী সিলেট এর মইন উদ্দিন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট সান এর হাফিজুল হক ও সিলেট বাণীর সোহেল রানা।
কমিটিতে অর্থ সম্পাদক পদে দৈনিক একাত্তরের কথা ও মানবকণ্ঠের আলী হোসেন, অফিস সম্পাদক আলোচিত কন্ঠের আনোয়ার সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শ্যামল সিলেটের আকবর রেদওয়ান মনা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সকালের সময় এর শাহিন মিয়া ও পাঠাগার ও প্রকাশনা সম্পাদক একাত্তরের কথা’র ফটো জার্নালিস্ট ফখর উদ্দিন মনোনীত হয়েছেন।
এছাড়াও কার্যকরি সদস্য হয়েছেন দৈনিক জালালাবাদ ও ইনকিলাবের আব্দুল জলিল, একাত্তর পোস্টের আব্দুল হামিদ, দৈনিক কাজিরবাজারের লবীব আহমদ ও দৈনিক হাওরাঞ্চলের ফারুক আহমেদ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed