ধর্মঘটের কবলে পুরো সিলেট বিভাগ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির সমাবেশের দিন শনিবার (১৯ নভেম্বর) ধর্মঘটের কবলে পড়েছে পুরো সিলেট বিভাগ। এর মধ্যে সিলেট জেলায় শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত চলবে না কোনো ধরনের যানবাহন। হবিগঞ্জে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের বাস-মিনি বাস ধর্মঘট। মৌলভীবাজার এবং সুনামগঞ্জে শুক্র ও শনিবার দুই দিন চলবে না বাস-মিনি বাস।
এসবের মধ্যে সিলেটে শুধু বাস-মিনি বাস ধর্মঘট ডেকেছে জেলার বাস-মিনি বাস মালিক সমিতি। আর এদিন সব ধরনের পরিবহন ধর্মঘট ডেকেছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার সিলেটে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট পালিত হবে।
সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ ধর্মঘট ডেকেছেন। ধর্মঘটের সাথে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল সংযোজন, সিলেটে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চলাচল বন্ধ করা ও নতুন করে অটোরিকশার নিবন্ধন না দেওয়ার দাবিতে চলতি মাসের শুরুতে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি দেন তারা। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন থেকে তাদের কিছু জানানো হয়নি। তাই বাধ্য হয়ে তারা প্রতীকী ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা পরিবহন ধর্মঘট পালন করবেন। এ সময়ে প্রশাসন তাদের দাবি মেনে নিলে তারা ধর্মঘট প্রত্যাহার করবেন।
আগামী শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপি গণসমাবেশ করবে। এ সমাবেশকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত রয়েছেন। সিলেট বিভাগজুড়ে ডাকা ধর্মঘট তাদের সমাবেশে কোনো ব্যাঘাত ঘটাতে পারবে না বলে দাবি বিএনপির।
এদিকে, পরিবহন ধর্মঘট নিয়ে খুব বেশি শঙ্কিত নন বিএনপি নেতারা। ধর্মঘট ডাকা হলে করণীয় ঠিক করে রেখেছেন তারা। নেতাকর্মীদের আগের দিন সিলেট শহরে নিয়ে আসার ব্যবস্থা করে রাখা হয়েছে। শহরে থাকা ও খাওয়ারও ব্যবস্থা করেছেন তারা।
ধর্মঘটের ব্যাপরে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির সমাবেশ বাধাগ্রস্থ করতেই সরকার চাপ দিয়ে ধর্মঘট ডাকিয়েছে। তবে কোন ষড়যন্ত্রই গণজমায়েত বাধাগ্রস্থ করতে পারবে না।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed