Main Menu

বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনিস্টিউটে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনিস্টিউটের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার।

নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছে ৪৭ ব্যাচের আবদুর রশিদ (জিতু) এবং সাধারন সম্পাদক পদে ৪৮ ব্যাচের মোঃ সোহেল রানা ও অনুপ কুমার ব্যানার্জি যৌথভাবে নির্বাচিত হয়েছে। সোহেল ও অনুপ উভয়ে ছয় মাস করে দায়িত্ব পালন করবে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম, শিক্ষার্থী বিষয়ক সম্পাদক হেদায়েত উল্লাহ ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবদুর রহমান জিদান, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোছাঃ রাহাতুল ইসলাম রাত্রি, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক রিং য়ং ম্রো, ক্রীড়া সম্পাদক টুটুল কুমার ঘোষ, সহ ক্রীড়া সম্পাদক হাসান তৌফিক, প্রচার সম্পাদক শাহনাজ পারভীন এবং অফিস সম্পাদক পদে আল মামুন ও সরওয়ার ইসলাম নির্বাচিত হয়েছে।

নির্বাচন কমিশনার হামিম কামরুল হক দুপুর ২ঃ৩০ মিনিটে ফলাফল ঘোষনা করেন। এরআগে সকাল ১০টা থেকে শুরু হয়ে নির্বাচন চলে বেলা ১২ঃ৩০ পর্যন্ত। নির্বাচনে ১২টি পদে মোট ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ভোটার ছিল ১৫০ জন, যার মধ্যে ৯০% ভোটার ভোট প্রদান করেছে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশনার।

Share





Related News

Comments are Closed