সাংবাদিকদের সহযোগীতা চাইলেন জেলা পরিষদ চেয়ারম্যান নাসির খান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আগামী পাঁচ বছর দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর) দুপুরে নগরীর তালতলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি সবাইকে সহযোগীতার আহ্বান জানান।
মতবিনিময় সভার শুরুতে তিনি উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানিয়ে বলেন, জনগনের জন্য রাজনীতি করি। সে সুবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদ নির্বাচনে আমাকে চেয়ারম্যান হিসাবে মনোনয়ন দিয়েছেন। আমি মনোনয়নপত্র দাখিল করি এবং কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন ছাড়াই আমাকে বিজয়ী ঘোষণা করা হয়।
তিনি বলেন, এরপর যথারীতি গ্যাজেট হয় এবং শপথ গ্রহণ করি। আগামী ২০ নভেম্বর থেকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমার যাত্রা শুরু হবে। আমি সিলেটবাসীর উন্নয়নে যাতে কাজ করতে পারি, পরবর্তী পাঁচ বছর আমার কাজে আপনাদের সহযোগীতা চাই।
সভায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করতে করতে নাসির উদ্দিন খান আজ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এখন তার যাত্রা শুরু হলো জনপ্রতিনিধি হিসাবে। তিনি আগামী পাঁচ বছর জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে জনগনের জন্য কাজ করবেন। সিলেটের সাংবাদিকদের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা নাসির খানের ভালো কাজের প্রশংসা করবেন এবং কোন ভুলভ্রান্তি করলে তার গঠনমূলক সমালোচনা করবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সিলেট জজকোর্টের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, আহমেদ নূর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাংবাদিক ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সহসভাপতি দিগেন সিং, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সভাপতি শেখ নাসির ও সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল। পরে সবাই মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed