মিজোরামে পাথর কোয়ারি ধসে ৮ শ্রমিকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মিজোরামে পাথর কোয়ারি ধসে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে মিজোরামের হাতিয়াল জেলার মাউদারা গ্রামের পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার খাবার খেয়ে শ্রমিকরা কাজে ফেরার পরপরই পাথর কোয়ারিটি ধসে পড়ে। এতে শ্রমিকরা সেখানে আটকা পড়েন। তাদের মধ্যে মঙ্গলবার সকালে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ময়নাতদন্তের পর মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যাবে। নিখোঁজ ৪ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পাশাপাশি বর্ডার সিকিউরিট ফোর্স এবং আসাম রাইফেলসও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
মিজোরামের হাতিয়াল জেলার পাথর কোয়ারিটি বেসরকারিভাবে পরিচালিত হতো। আড়াই বছরে ধরে পাথর কোয়ারিটিতে কার্যক্রম চলছিল।
Related News
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More



Comments are Closed