গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের কিসমত চামেশ্বরী উত্তর গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে মিন্টু (২৩) ও আঁকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে হাসান (৩০)। আহত ফিরোজ হাসান একই গ্রামের বাসিন্দা। তিনি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. নুরুজ্জামান জানান, শনিবার রাতে এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি আছেন।
Related News
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। শনিবারRead More
পঞ্চগড়ে দু:স্থ নারীদের মাঝে ৩৬টি ছাগল বিতরণ
পঞ্চগড় জেলা প্রতিনিধি: গ্রামীণ নারীদের আয়বদ্ধ’ক কাজে সম্পৃক্ত করে অর্থনীতিভাবে স্বচ্ছলতা আনতে পঞ্চগড় জেলার বোদাRead More



Comments are Closed