জগন্নাথপুরে পলো বাওয়া উৎসবে উৎসুক জনতার ঢল
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসবে এলাকার সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। প্রতি বছরের মতো এবারো উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রাম এলাকার বড় বিলে পলো দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা হয়েছে।
১২ নভেম্বর শনিবার দুপুরে স্থানীয় শ্রীরামসি সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের শতশত সৌখিন শিকারি রীতিমতো প্রতিযোগিতা করে পলো দিয়ে মাছ ধরেন। এতে কমবেশি মাছ পেয়ে সবাই বেজায় খুশি হন।
এ সময় পলো বাওয়া উৎসব দেখতে বিল পাড়ে উৎসুক জনতা ভীড় জমান। এ যেন গ্রাম বাংলার চিরচেনা রূপ। যা গ্রাম-গঞ্জের ইতিহাসকে যুগযুগ ধরে সমৃদ্ধ করেছে।
Related News
সুনামগঞ্জে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসির ফের গ্রেপ্তার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হ্যান্ডকাফ পরানো অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে গিয়ে যেনRead More
সুনামগঞ্জে স্কুলে মোবাইল নিষিদ্ধ, অমান্য করলে বহিষ্কার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীনRead More



Comments are Closed