বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশিদের ৫ বছরের জেল
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদফতরের উপমহাপরিদর্শক সাময়িক বরখাস্ত (ডিআইজি প্রিজনস) বজলুর রশীদককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
পাশাপাশি তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাভোগ করতে হবে। একই সাথে ৩ কোটি ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় আনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করেছেন আদালত।
গত ২২ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করেছিলেন। ২০২০ সালের ২২ অক্টোবর মামলায় বজলুর রশীদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
এর আগে গত ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক নাসির উদ্দীন বজলুর রশীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বজলুর রশীদের বিরুদ্ধে ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।
কারা ক্যাডারের ১৯৯৩ ব্যাচের কর্মকর্তা বজলুর রশীদ ঢাকায় কারা সদর দপ্তরে দায়িত্ব পালন করেন।
২০১৯ সালের ২০ অক্টোবর সকাল ১০টায় সস্ত্রীক বজলুর রশীদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে দুদক। জিজ্ঞাসাবাদের পর ডিআইজিকে গ্রেফতার করা হয়। ওই দিনই দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে বজলুর রশীদের বিরুদ্ধে মামলা করেন।
Related News
লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ১জনকে যাবজ্জীবন কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় নুরনবী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রমRead More
মৌলভীবাজারে চা দোকানী হত্যা মামলায় ১ জনের ফাঁসির আদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারাইনপাশা চা বিক্রেতা দুরুদ মিয়াকে পরিকল্পিত ভাবেRead More



Comments are Closed