সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব কুনু মিয়া মারা গেছেন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক বর্ষিয়ান রাজনৈতিক আলহাজ্ব কুনু মিয়া লন্ডনের পুটিন এলাকায় ছেনজরচিফ হাসপাতালে গুরুত্বর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ছাত্রসমাজ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, জাপা নেতা মুজিবুর রহমান ডালিম।
সম্প্রতি তিনি লন্ডনে পরিবারের সাথে অবস্থানকালে গত ১৯ অক্টোবর বুধবার বুকে ব্যাথা অনুভব করলে পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত ডাক্তার পরামর্শ দেন জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি করার জন্য। পরে ২০ অক্টোবর বাংলাদেশ সময় দুপুরে ১২ টায় হার্ট ব্লক হওয়ার কারণে ওপেন সার্জারি করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে হার্টের বুকের ব্যথা ও কিডনি সমস্যায় ভোগছিলেন।
অপারেশেনের পর দুদিনেও জ্ঞান না ফেরায় ২২ অক্টোবর শনিবার লন্ডনের সময় রাত ১০টায় আর বাংলাদেশ সময় ভোররাত ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ঘাগুয়া গ্রামের বাসিন্দা জাতীয় পার্টি সিলেট জেলার আহ্বায়ক ২০০৮ সালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাপার দলীয় মেয়র প্রার্থী ছিলেন। এছাড়া তিনি সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) জাতীয় পার্টির সংসদ পদপ্রার্থী। চলতি বছরের এপ্রিলে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তাতে কুনু মিয়াকে আহ্বায়কের দায়িত্ব দেয় কেন্দ্রীয় জাতীয় পার্টি।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed