নেত্রকোণায় শব্দদূষণের অপরাধে ৯ হাজার টাকা জরিমানা
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪টি যানবাহনকে শব্দদূষণের অপরাধে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত রবিবার শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারীত্বমূলক প্রকল্পের আওতায় উচ্চ শব্দ উৎপন্নকারী ও ক্ষতিকর হাহড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে নেত্রকোণা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে নেত্রকোণা সদরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে ৪টি যানবাহনকে শব্দদূষণের অপরাধে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়,হাইড্রলিক হর্ণ ব্যবহারের বিষয়ে বিভিন্ন যানবাহনের চালক এবং যাত্রীগনকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ।
পরে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন শব্দদূষণ নিয়ন্ত্রণে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
Related News
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More
জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুর শহরের চালাপাড়ার পাইলিং এর পাশে নিজ বাড়ীতে রোকসানাRead More



Comments are Closed