Main Menu

সিলেট টেনিস ক্লাবের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট টেনিস ক্লাবের একতলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহি কর্মকর্তা ও অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী বৃহস্পতিবার (২০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবনটি নির্মাণে ৪০ লাখ টাকা ব্যয় হবে।

Manual6 Ad Code

ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিধায়ক রায় চৌধুরী বলেন, আমাদের শারিরীক-সুস্থতার জন্যে ক্রীড়া অত্যন্ত প্রয়োজন। সিলেট টেনিস ক্লাবের নতুন এ ভবন নির্মাণের ফলে ক্লাব সদস্যদের সার্বিক সুযোগ-সুবিধে বৃদ্ধি পাবে।

নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ নাজমুল হক, ক্লাবসদস্য সৈয়দ রেজাউল হক, মোবাশ্বীর আলী, ইমরান চোধুরী, সাদাত হোসেন, প্রিন্সিপাল নিরঞ্জন পাল, কামাল উদ্দীন, শাকিল আহমদ খান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মো.আশরাফুল হক প্রমুখ।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code