বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, ধরপাকড়, মিথ্যা মামলায় গ্রেফতার এবং জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে নতুন করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আগামী বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।‘
তবে এ কর্মসূচি খুলনা মহানগরের জন্য প্রযোজ্য হবে না বলেও জানান তিনি।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed