পঞ্চগড়ে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় আরিফ (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আরও তিনজন আহত হয়।
সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বটতলী নামক স্থানে ঘটনাটি ঘটে।
আরিফ উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজি শিকারপুর গ্রামের আলমাস খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ মোটরসাইকেলযোগে বোদায় আসার পথে বোদা-পঞ্চগড় এশিয়ান হাইওয়ে রোড়ের বটতলী এলাকায় সিএনজির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে আরিফের মুত্যু হয়। এসময় সিএনজিতে থাকা ৩ জন যাত্রী আহত হলে তাদের বোদা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় বলেন, ঘটনাস্থল থেকে সিএনজিটি বোদা থানায় আনা হয়েছে।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed