পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষট্রিজের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মো. আব্দুল হান্নান শেখ। তিনি চশমা প্রতীকে পেয়েছেনন ২৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্ব››দ্বী আওয়ামী লীগ দলীয় মনোনিত প্রার্থী আবু তোয়াবুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৩১ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী মো. দেলদার রহমান দিলু আনারস প্রতীকে পেয়েছেন ৯০ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থাপিত কনট্রোল রুমে পঞ্চগড় জেলা প্রশাসক ও রির্টার্নিং অফিসার মো. জহুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পাঁচ উপজেলার পাঁচটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। মোট ৬১২ জন ভোটারের মধ্যে ৬০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আনসার, পুলিশ, বিজিবি, র্যাবের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার ও একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেন।
নির্বাচনে পঞ্চগড়-১ সংরক্ষিত আসনে নারী সদস্য (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) নির্বাচিত হয়েছেন আকতারুন নাহার সাকী এবং পঞ্চগড়-২ সংরক্ষিত আসনে নারী সদস্য (বোদা ও দেবীগঞ্জ) নির্বাচিত হয়েছেন তানজিনা ইয়াসমিন।
সাধারণ সদস্য হিসেবে তেঁতুলিয়া উপজেলায় আলমগীর কবির, সদর উপজেলায় রুবেল ইসলাম, আটোয়ারী উপজেলায় বাবু কমলেশ চন্দ্র ঘোষ, দেবীগঞ্জ উপজেলায় আক্তার হোসেন নিউটন নির্বাচিত হয়েছেন। এর আগে বোদা উপজেলায় বিনা প্রতিদ্বনদ্বিতায় সদস্য নির্বাচিত হন আব্দুর রহমান।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed