ধরাধরপুর বাঘের বাড়ি শাহী ঈদগাহ পুণঃনির্মান কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনের হাবিবুর রহমান হাবিব বলেছেন, ধর্ম প্রতিষ্ঠানের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসির সুদৃষ্টি রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ঈমানদার মুসলমান।
তিনি কখনও ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। তারই যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকা-কে যথাযোগ্য মর্যাদায় উন্নতি করেছেন।
শনিবার (১৫ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুর বাঘের বাড়ি শাহী ঈদগাহ পুন নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি হাবিব ঈদগাহ পরিচালনা কমিটির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ধরাধরপুর বাঘের বাড়ি শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি আহমদ রেজা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কামাল উদ্দিন রাসেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ধরাধরপুর সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক গোলাম মোস্তফা কামাল।
বক্তব্য রাখেন মুরুব্বী হারুনুর রশিদ,হাজী জয়নাল আহমদ, ধরাধরপুর বাঘের বাড়ি শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য মুহিবুর রহমান মুয়িন, আব্দুল খালিক, খায়রুল ইসলাম, সোবহান মিয়া, বাবুল আহমদ, বদরুল আলম তুহিন, ফখরুল ইসলাম বাদল, ফজলে এলাহি, মঈন উদ্দিন, আজিজুর রহমান জাহাঙ্গীর, সাংবাদিক কয়েছ আহমদ, এম সারওয়ার হোসেন সৌরভ, রুহুল আমিন ও আহমদ এমরান প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed