Main Menu

সিলেটে মাদ্রাসা ছাত্র লিমন ৬ দিন ধরে নিখোঁজ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কাজিরবাজার মাদ্রাসার এক ছাত্র ৬দিন ধরে নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজনরা সম্ভব্য সকল স্থানে খোঁজা খুঁজির পর অবশেষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কোতোয়ালী থানায় সাধারণ ডায়রী করেছেন। ডায়েরী নং-১৩৩২, তারিখ-১৩-১০-২২ইং।

Manual1 Ad Code

নিখোঁজ হওয়া মো. লিমন হোসেন (১২) নগরীর জিন্দাবাজারস্থ মিতালী ম্যানশনের বাসিন্দা আবুল বাশার এর পুত্র এবং জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

Manual5 Ad Code

জানা গেছে, গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হলে লিমন হোসেন আর বাসায় ফিরে আসেনি।

Manual8 Ad Code

পরে মাদ্রাসা কর্তৃপক্ষ ও আত্মীয় স্বজনরা সম্ভব্য সকল স্থানে খোঁজা খুঁজির পর তার সন্ধান না পেয়ে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজের পিতা আবুল বাশার।

কেউ ছেলেটির সন্ধান পেলে এই মোবাইল নম্বরে ০১৭২৮৫২০৯১৭-০৬৮১৪৪৭৫১৬ যোগাযোগ করতে অনুরোধ করেছেন সন্তান হারানো বাবা আবুল বাশার।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code