Main Menu

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুর সদর উপজেলার মির্জাপুর এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সুন্দ্রাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাহিদ হাসান রাবু (৩২) ও দিনাজপুর পৌরসভার দক্ষিণ বালুবাড়ীর তৈয়বুর রহমানের ছেলে মো. আল মামুন (৩০)।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বুধবার রাতে মোটরসাইকেলে করে দিনাজপুর শহরের গোপালগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। দিনাজপুর-রংপুর মহাসড়কের মির্জাপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed