বিয়ের ১০ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম
বৈশাখী নিউজ ডেস্ক : বিয়ের ১০ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন রিপা বেগম (২৩) নামের এক গৃহবধূ। ১০ অক্টোবর সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলরোডে লাইফ কেয়ার শিশু ও জেয়ার হাসপাতালে সন্তানদের জন্ম দেন তিনি।
রিপা জেলার বিজয়নগর উপজেলার ধীতপুর গ্রামের কৃষক সাগর আলীর স্ত্রী। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও বাকি তিনজন মেয়ে। মা ও শিশুরা সুস্থ আছে।
হাসপাতালের গাইনি ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ডা. শারমিন সুলতানা বলেন, বিকেলে রিপা বেগমকে হাসপাতালে আনা হলে প্রথমে তাকে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়। এভাবে একটি শিশু প্রসব করার পর তার ব্যথা বেড়ে যায়। পরে সিজারিয়ান পদ্ধতিতে আরও তিনটি শিশু প্রসব করেন তিনি।
নবজাতকদের বাবা সাগর আলী বলেন, ‘দুই বছর আগে আমার স্ত্রী প্রসবের সময় বাচ্চা মারা যায়। বিয়ের প্রায় ১০ বছর পর একসঙ্গে চারটি বাচ্চা দেখে আমি অনেক খুশি।’
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed