মৌলভীবাজারে যুবলীগের সম্মেলন হয়েছে, কমিটি হয়নি
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলা যুবলীগের সম্মেলন হয়েছে। কিন্তু কমিটি ঘোষণা করা হয়নি। সংগঠনের নতুন নেতৃত্ব নিয়ে সমঝোতা না হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকায় গিয়ে কমিটি ঘোষণা করবেন বলে জানা গেছে। ফলে উৎসুক নেতাকর্মীসহ জেলাবাসী এখন ঢাকার দিকে তাকিয়ে আছে।
সংগঠন সূত্রে জানা গেছে, সম্মেলন শেষে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বিধা বিভক্তি দেখা দেয়। এসময় স্থানীয়ভাবে জেলা ছাত্রলীগের সাবেক দুই সভাপতি মেয়র ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনের সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর ছেড়ে দেন।
জানা গেছে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমেদ, অ্যাডভোকেট নিক্সন গৌছ উদ্দিন ও হাসনাত ওয়াহিদ সৈকত এই চার জনের মধ্যে যেকোনো দুইজন শেষ পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক হয়ে আসতে পারেন।
এ প্রসঙ্গে জেলা যুবলীগের বিদায়ী সভাপতি নাহিদ আহমদ বলেন, আমরা একটা সুন্দর সম্মেলন করতে পেরেছি। এতে সংগঠনের নেতাকর্মীরা চাঙ্গা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আগেই জমা দেওয়া হয়েছে। এখন কেন্দ্র থেকে একটি গ্রহণযোগ্য কমিটি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, দীর্ঘ ৫ বছর পর সোমবার (১০ অক্টোবর) জেলা যুবলীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বন ও পরিবেশ মন্ত্রী মো. শহাব উদ্দিন এমপি, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সৈয়দা জোহরা আলাউদ্দিনি এমপি।
বিশেষ বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা রফিকুল আলম জোয়ারদার সৈকত, অধ্যাপক ড. মো. রেজাউল কবির ও সৈয়দা সানজিদা শারমীন।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। জেলার ৭টি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সম্মেলনে যোগ দেন।
সর্বশেষ ২০১৭ সালের ৪ মে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি হিসেবে নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ রেজাউর রহমান সুমন নির্বাচিত করার।দুই বছর পর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছিল।
সংগঠন সূত্রে জানা যায়, এ বছর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে চান ১৯ নেতাকর্মী ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন রয়েছেন।
সভাপতি পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক পান্না দত্ত, সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী ফাহিম, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব,সদস্য মোবাশ্বির আহমেদ, সহ সম্পাদক সিতার আহমদ, সাবেক ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও যুবলীগ নেতা মতিউর রহমান মতি ।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, সাংগঠনিক সম্পাদক হোসেন মো. ওয়াহিদ সৈকত, সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যীশু, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, অর্থ সম্পাদক সন্দীপ দাস, উপদপ্তর সম্পাদক তুষার আহমদ, সহসম্পাদক সাদমান সাকিব চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি ও সৈয়দ নাজমুল প্রমুখ।
উল্লেখ্য গত ১৩ মে কেন্দ্রীয় যুবলীগ মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করে। এদিকে এই নির্দেশনার পর পরই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed