সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কমিটির কার্যক্রম বিলুপ্ত করে, ফের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। নতুন কমিটিতে আগের কমিটির ৩ শীর্ষ নেতাই বাদ পড়েছেন, পুরনো থেকে ঠাই পেয়েছেন একজন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৯ অক্টোবর) রাতে কেন্দ্র থেকে নতুন আহ্বায়ক কমিটিতে জেলা ও মহানগরে ৩ জন করে ৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলে আগের কমিটির মতোই আহ্বায়ক হিসেবে আছেন সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল। এ শাখায় সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন শাকিল মোর্শেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. মিফতাউল কবিরকে।
মহানগর স্বেচ্ছাসেবক দলে সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরীকে (ভিপি মাহবুব) আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য সচিব হয়েছেন আফসর খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুস সামাদ তুহেলকে।
স্বেচ্ছাসেবক দল সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে ২০১৭ সালের ২১ আগস্ট রাতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তখন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল। সেই সময় জেলা ও মহানগরে ৬১ সদস্য বিশিষ্ট ঢাউস আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।
তখন জেলা কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পান সাবেক ছাত্রদল নেতা আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব করা হয় দেওয়ান জাকির হোসেন খানকে। জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক ছিলেন ১৫ জন, বাকিরা ছিলেন সদস্য।
আর মহানগরে আব্দুল ওয়াহিদ সুহেলকে আহ্বায়ক এবং আজিজুল হোসেন আজিজকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছিল। ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটিতেও ১৫ জন যুগ্ম আহ্বায়ক রেখে বাকিদের সদস্য রাখা হয়েছিল।
ওই সময় সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে আওতাধীন সকল ইউনিটে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দেয় কেন্দ্র।
তবে শুরুতেই ধাক্কা খায় জেলা-মহানগর স্বেচ্ছাসেবক দল। আহ্বায়ক কমিটি নিয়ে দেখা দেয় বিদ্রোহ। কমিটি থেকে বেশ কয়েকজন পদত্যাগও করেন। উপজেলা পর্যায়ের শতাধিক নেতার পদত্যাগের ঘটনাও ঘটে। এমনকি কমিটি নিয়ে বিরোধের জেরে গেল বছরের ১৮ আগস্ট বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এডভোকেট শামসুজ্জামান জামান পদত্যাগ করেন।
শুরুর সেই ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠে জেলা-মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি। সভা-সমাবেশ করার পাশাপাশি নিজেদের আওতাধীন ইউনিটগুলোতে কমিটি গঠনের দিকে মনোযোগ দেন দায়িত্বশীল নেতারা। জেলার আওতাধীন ১৩ উপজেলা ও ৫ পৌরসভাতেই ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতারা। মহানগরের আওতাধীন ২৭টি ওয়ার্ডে দেওয়া হয়েছে আহ্বায়ক কমিটি।
তবে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগেই বিলুপ্ত হয়ে গেছে। এ ধরনের ঘটনা সিলেট স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে বিরল বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতারা।
জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি অনুমোদনের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি করা হয় এসএম জিলানীকে, যিনি সবশেষ কমিটিতে ১ নম্বর সদস্য ছিলেন। আর ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, এই নতুন কেন্দ্রীয় কমিটি এখন নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় সারাদেশের ইউনিটগুলোতে নতুন কমিটি দেওয়ার কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে সিলেটে নতুন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
Related News
সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক লিমিটেড এর সাবেক পরিচালক, সিলেটের দক্ষিণ সুরমাRead More
ভারতে চার বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন যুবক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ হওয়ার প্রায় চার বছর পর ভারতে সাজাভোগ শেষেRead More



Comments are Closed